সিনেট জানিয়েছে, রেডিটের অন্যান্য এএমএ ফোরামের থেকে আলাদা হবে হকিংয়ের ফোরামটি। ‘লাইভ ফোরাম’ হবে না এটি। প্রশ্নকারীদের হকিংয়ের জন্য প্রশ্নগুলো পোস্ট করতে হবে আগেভাগেই। হকিং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে একে একে উত্তর দেবেন প্রশ্নগুলোর।
২৭ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত হকিংয়ের উদ্দেশ্যে প্রশ্ন পোস্ট করা যাবে। এলএসের শিকার হকিং যোগাযোগের জন্য কম্পিউটারের উপর নির্ভরশীল। তাই প্রশ্নগুলোর উত্তর দিতে অন্যান্য এএমএ সেশনের তুলনায় বেশি সময় প্রয়োজন হবে ওই বিশেষ সেশনে।
সিনেট জানিয়েছে, রেডিটে এআই প্রযুক্তি নিয়েই বেশি আলোচনা করতে চান হকিং। বিশেষ করে এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মানব সভ্যতার জন্য কতটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে সেই ইসুতেই জোর দেবেন হকিং।
চলতি বছরের জানুয়ারিতেই হকিং ও প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিরা এক খোলা চিঠিতে এআইয়ের প্রযুক্তির ভবিষ্যত নিয়ে তাদের আশঙ্কার কথা জানিয়েছিলেন। এআই প্রযুক্তি নিয়ে গবেষণা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা মানব সভ্যতার জন্য কোন ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছিল ওই খোলা চিঠিতে।
No comments:
Post a Comment